মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘নাবিক’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৫০০ দুস্থ ও প্রান্তিক পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় গাবুরার চাঁদনীমুখা ঘাটে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাছুদুল আলম, নাবিকের শিশু সুরক্ষা প্রকল্পের ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা ও নাবিকের অন্যান্য স্টাফ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

ব্রতী সমাজ কল্যাণ সংস্থার কর্মএলাকা গাবুরার চকবারা, চৌদ্দরশি, চাঁদনীমুখা ও ডুমুরিয়া ঘাটে নদীপথে ৫০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রীর মধ্যে ছিল—চাল ৪ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, চিনি ১ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম, সেমাই ২ প্যাকেট ও ছোলা ১ কেজি। পবিত্র রমজান মাসে গাবুরার অনেক দুস্থ, নারীপ্রধান ও প্রান্তিক পরিবার খাদ্যসংকটে ভোগে। এমন পরিস্থিতিতে প্রতি বছরের মতো নাবিকের এই খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় চেয়ারম্যান ও কমিউনিটির প্রতিনিধিরা নাবিকের খাদ্য সহায়তা, বস্ত্র বিতরণ, নিরাপদ বাসস্থান এবং স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে নাবিকের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে গাবুরার দুর্যোগকবলিত নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, নাবিকের সহায়তায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থা গাবুরায় এক দশকেরও বেশি সময় ধরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের শিশু পুনর্বাসন, সুপেয় পানি সরবরাহ, ভাসমান স্বাস্থ্যসেবা, কমিউনিটি প্রশিক্ষণ, আয়বর্ধনমূলক কার্যক্রম এবং মানবাধিকার সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এছাড়া দুর্যোগকালে খাদ্য সহায়তা, কুরবানির মাংস ও শীতবস্ত্র বিতরণসহ নানা জরুরি সহায়তা প্রদান করছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা