সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে মৃত্যু

নদীরে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দু’টোর দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর বাজারের নিকটবর্তী আইবুড়িয়া নদীর সুইজগেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের নাম মনোরঞ্জন মন্ডল (৫০)। তিনি শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক প্রথশ বর্ষের ছাত্রী মথুরাপুর গ্রামের তনুশ্রী মন্ডল জানান, তার বাবা প্রতিদিনের ন্যয় শুক্রবার সন্ধ্যার পর আইবুড়িয়া নদীর মথুরাপুর বাজারের পার্শ্ববর্তী সুইজগেট এলাকায় মাছ ধরতে যান। রাত ১২টার পরেও তিনি বাড়ি না ফেরায় মাকে নিয়ে তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দিবাগত রাত একটার দিকে সুইজ গেটের নীচে পানির মধ্যে তার লাশ দেখতে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় রাত দুটোর দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাবার শরীরে কোন আঘাত ছিল না। ধারণা করা হচ্ছে তার বাবার মৃগী রোগের কারণে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

মুন্সিগঞ্জ ইউপি সদস্য উৎপল জোয়ারদার জানান, মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মনেরারঞ্জন মন্ডলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরন হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন