বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক।
শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সোলাইমান কবির, সাবেক সদস্য সচিব আলমগীর কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল অহব, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব নাজমুল, টুটুল, আব্দুর রশিদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ।
বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে অধিকার আদায়ের সূচনা হয়, তা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মে দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। এর মাধ্যমে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার অধিকারসহ বিভিন্ন সুবিধা পেতে শুরু করেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে মে দিবস জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমগুলো এ উপলক্ষে অনুষ্ঠান ও প্রতিবেদন প্রচার করছে।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, শ্রমজীবী মানুষের কল্যাণ এবং জাতীয় উন্নয়নের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের