বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, দুইজন আটক

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ২১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাগড়াঘাট এলাকায় মোহাম্মদ আতাউর রহমান মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

ডিজিএফআইয়ের শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মো. আল মামুনের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল এ অভিযান চালায়।

অভিযানে প্রায় ২৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়, যার মধ্যে ২১০ কেজিতে জেলি পুশ করার প্রমাণ মেলে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ—সিরিঞ্জ, মেডিসিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় গুমানতলী গ্রামের কওসার মোড়লের ছেলে মোহাম্মদ আতাউর রহমান মোড়ল (৪৫) এবং খগড়াদানা গ্রামের শওকত মোল্লার মেয়ে নাসিমা বেগম (৩৫) কে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা বিভিন্ন স্থানে এই ধরনের জেলি পুশকৃত চিংড়ি সরবরাহ করতেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানের পরিধি আরও বিস্তৃত করা হয় এবং অন্যত্রও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার পরপরই শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটককৃত দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে জরিমানার টাকা পরিশোধের মাধ্যমে তারা মুক্তি পান।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। জনস্বাস্থ্যের ঝুঁকি ও ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ