মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক

শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

আজ সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করতে পারেন স্পিকার।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে-বিদেশে থাকা ১ হাজারবিস্তারিত পড়ুন

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলোবিস্তারিত পড়ুন

দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রত্যর্পণ চুক্তিরবিস্তারিত পড়ুন

  • শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে : পুলিশ
  • ডিসেম্বর ঘিরে কী হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়?
  • লন্ডনে আ.লীগ-এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪
  • ব্যাংক ঋণের ৩২ শতাংশই খেলাপি, ৫ বছরে বেড়েছে পাঁচ গুণ
  • ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট চলতি সপ্তাহেই জারির সম্ভাবনা
  • ইসরায়েলি পার্লামেন্টের প্রথম মুসলিম ডেপুটি স্পিকার আহমেদ তিবি
  • অনলাইন পোর্টালকে নীতিসহায়তা ও বিজ্ঞাপন দেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর
  • ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
  • ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি