শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদ সদস্যদের ঈদ পুনর্মিলনীতে ফুরফুরে মেজাজে আবদুল হামিদ

রাষ্ট্রপতির চেয়ারে থাকা অবস্থায় সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেও চেষ্টা করতেন কাছাকাছি কাউকে পেলে কুশল বিনিময় করতে। বক্তব্য দিতে গিয়ে অনেকটা খোশগল্প করার মতো কথা বলে সবাইকে মাতিয়ে রাখতেন। কিন্তু গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসরে যাওয়ার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনে। তাই তো পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠানে যোগ দিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে সময় কাটালেন সাবেক এই রাষ্ট্রপতি।

দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে সময় দিয়েছেন। কুশল বিনিময় করেছেন। ঘুরে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আগের মতো কথার ফাঁকে ছবিও তুলেছেন সাবেক রাষ্ট্রপতি।

শনিবার (৬ মে) রাতে সংসদ ভবনের এলডি হলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত হয়ে এই আয়োজনকে মহিমান্বিত করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সংসদের চিফ হুইপ এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামসহ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনীতে মমতাজ বেগম এমপি এবং বাপ্পা মজুমদারসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্পিকার এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সকল অতিথিদের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাংবাদিক সাজ্জাদ হোসাইন সাবেক রাষ্ট্রপতির ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, সাংবাদিকদের সঙ্গে সাবেক রাষ্ট্রপতির আগে থেকেই ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। বঙ্গভবনে যাওয়ার পরও উনার সঙ্গে এই সম্পর্কের ভাটা পড়েনি। তিনি সংসদ রিপোর্টারদের ভুলেননি। রাষ্ট্রপতি থাকার সময় যে কয়বার সংসদে এসেছেন প্রতিবারই তিনি সাংবাদিক লাউঞ্জে ছুটে এসেছেন কুশল বিনিময়ের জন্য। ঈদ পুনর্মিলনীতে দেখা হওয়ার পর আমাকে ও ভোরের কাগজের রাজা রায় দাদা দুজনকে কুশলাদি জিজ্ঞেস করার পর দু’জনের হাত চেপে ধরে ছবি তোলার নির্দেশ দিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ