শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সন্তানকে বিক্রি করতে নিয়ে গেলেন হাটে!, অতঃপর…

পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা। টানাপোড়েনের সংসারে সেই মা-ই তার ছয় বছর বয়সী সন্তান রামকৃষ্ণ চাকমাকে বিক্রির জন্য নিয়ে গেলেন হাটে। সম্প্রতি খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্জাছড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভাবের সংসারে ছেলেকে ঠিকমতো পরিচর্যা করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মা সোনালী চাকমার।

স্থানীয়রা জানান, তার তিন ছেলের মধ্যে সবার ছোট রামকৃষ্ণ চাকমা। ছোট ছেলেকে নিয়ে পৈতৃক বাড়িতে গোয়াল ঘরের পাশে ছোট্ট একটি কুঁড়েঘরে কয়েকে বছর ধরে থাকছেন সোনালী চাকমা। তার স্বামীও পরিবার থেকে বিচ্ছিন্ন। বড় দুই ছেলে মা ও ছোট ভাইয়ের খবর না নেওয়ায় অভাব-অনটনে তাদের দিন কাটছে।

একপর্যায়ে অভাব-অনটন সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক বাজারে ছেলে রামকৃষ্ণকে বিক্রি করতে যান মা সোনালি চাকমা। ১২ হাজার টাকায় বিক্রি করার প্রস্তাবে দর কষাকষির সময় সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল জীবন চাকমার উপস্থিতে রক্ষা হয় রামকৃষ্ণ’র। পরে সুনীল জীবন চাকমা মা-ছেলেকে পরিবারের জিম্মায় তুলে দেওয়ার পর বিষয়টি জানান ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে।

ভাইবোন ছড়া ইউনিনয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা জানান, তিনি ব্যক্তিগতভাবে মা ও ছেলের পাশে দাড়াঁনোর পাশাপাশি শিশুটিকে একটি শিশু সদনে থাকার ব্যবস্থা করতে চেষ্টা করছেন।

এদিকে অভাব-অনটনের সংসারে ছেলেকে ঠিকমতো থাকার ও ভরণপোষণ দিতে না পারায় ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করেন মা সোনালি চাকমা।

স্বজনরা বলছেন, মৃগীসহ অন্যান্য রোগের প্রভাবে সোনালী চাকমা কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। এজন্য মাঝে মাঝে এলোমেলো কথা ও কাজ করেন।

এদিকে, সন্তানকে বিক্রির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোনালি চাকমার বাসায় যায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। তিনি জানান, পরিবারটির জন্য ৬ মাসের খাদ্যশস্য ও নগদ কিছু অর্থ দিয়েছেন। এছাড়া সদর ইউএনও’কে বলে একটি সরকারি ঘরের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন মো. ছাবের জানান, মৃগী রোগীদের মানসিক সমস্যাও হতে পারে। জেলা সদর হাসপাতালে এই রোগের ভালো ও বিনামূল্যে চিকিৎসা হয়। সোনালি চাকমা চাইলে তাকে স্বাস্থ্য বিভাগ থেকে সহায়তা দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান