বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবাইকে কোভিড টিকার কোর্স সম্পন্ন করতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মঙ্গলের জন্য সবাইকেই কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে হবে। নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজনের সর্বোপরি সমাজের সকলের জীবন রক্ষার্থেই সময়মতো এ টিকা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, এ টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেয়ার সময় টেরও পাওয়া যায়নি। তাই অযথা গুজবে বিভ্রান্ত না হয়ে টিকা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণের সাথে একই হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন শাহাব উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী