বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার দায় আমাদের সবার : ফখরুল

রাজপথে সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার জন্য ছাত্রদলসহ বিএনপি সব নেতার ওপর দায় চাপিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ২০১৩ সালে আমরা প্রচণ্ড শক্তি নিয়ে আন্দোলন করেছি, ২০১৫ তে আন্দোলন করেছি- পরবর্তীতে আন্দোলন হয়েছে; আমরা এ সরকারকে সরাতে পারিনি। এ ব্যর্থতা আমাদের সবার, এ দায় আমাদের সবার।

বুধবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দোষারোপ করেন তিনি।

ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মুহূর্তে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি থাকাটা দুঃখজনক।

তিনি বলেন, আজকে সমস্ত রাস্তায় জনপদে প্রকম্পিত হওয়া উচিত ছাত্রদলের দ্বারা যে, আমরা অন্যায় অবিচার এ ভয়ংকর স্বৈরাচারী শাসককে চাই না। এটা তাদের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত মনে হবে না আমি একটা কারাগারে বাস করছি, বন্দিত্ব নিয়ে বাস করছি, শৃঙ্খলিত অবস্থায় বাস করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শৃঙ্খল ভাঙতে পারব না।

একই রকম সংবাদ সমূহ

ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংসবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদবিস্তারিত পড়ুন

রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে।বিস্তারিত পড়ুন

  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী