মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকস্বল্পতা মোকাবিলা ও শিক্ষার মান উন্নয়নে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের মিরপুর কার্যালয় থেকে জারি করা আদেশে বলা হয়, বিভিন্ন কারণে—যেমন শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা ছুটি, বিনা বেতনে ছুটি ও প্রশিক্ষণজনিত অনুপস্থিতি—অনেক বিদ্যালয়ে শিক্ষকসংকট দেখা দেয়। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। একই সঙ্গে বিদ্যমান শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক একটি ‘রিসোর্স পুল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজন হলে এই পুল থেকে রিসোর্স পার্সন নিয়োগ করে পাঠদান চালু রাখা ও শিক্ষার মান নিশ্চিত করা যাবে।

ডিপিই জানায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা থেকে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে রিসোর্স পার্সন নির্বাচন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—অবসরপ্রাপ্ত শিক্ষক হওয়া, স্থানীয় স্থায়ী বাসিন্দা হওয়া, রিসোর্স পার্সন হিসেবে কাজ করার আগ্রহ থাকা এবং সিইনএড, বিএড বা এমএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া।

বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষকের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবে। পরে যাচাই-বাছাই শেষে উপজেলা ও জেলা পর্যায় হয়ে চূড়ান্ত তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। নির্ধারিত ছকে বিদ্যালয়ভিত্তিক রিসোর্স পুলের তালিকা প্রস্তুত করে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকস্বল্পতা সাময়িকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি অনেকাংশে কমবে।

একই রকম সংবাদ সমূহ

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

সাভারের মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ সমর্থককেবিস্তারিত পড়ুন

  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬