শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে : রিজভী

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামায়াতের লোকদের।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ডিইএব) মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, ১/১১–এর সময় সরকারকে বলা হতো সেনাসমর্থিত সরকার। বর্তমান ছাত্র–জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল–সমর্থিত সরকার। এ সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে। এটা তো অত্যন্ত ভয়ংকর বিষয়। শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটা হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামায়াতের লোকদের।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন। তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি, সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, তিনি ওই বিশেষ দলের সদস্য। প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাদের কাজই হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান