সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকের ওপর হামলা, উপজেলা আ. লীগের সভাপতিসহ গ্রেফতার ২

কক্সবাজারের কুতুবদিয়ায় সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর (৫৫) ও তার ছোট ভাই মো. মুজাহিদুল ইসলাম সেলিমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোর ৬টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নজর আলী মাতবরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা একই এলাকার মৃত আবুল কাশেম মাতবরের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ তার পরিবারের সদস্যরা কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় এক অসহায় পরিবারের জায়গা দখল করতে যান। এ সময় ওই অসহায় পরিবারের লোকজনকে বলেন, তোমাদের লাশের মাংসও খুঁজে পাওয়া যাবে না। এভাবে হুমকি দেওয়ার একটি ভিডিও সাংবাদিক মিজানুর রহমানের হাতে আসে।

এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেবসহ জড়িতদের বক্তব্য জানতে চাওয়ার পর সাংবাদিক মিজানুর রহমানের ওপর ক্ষিপ্ত হন তারা। গত শুক্রবার বিকালে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে তার ওপর হামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তার পরিবারের অন্য সদস্যরা। এ সময় তাকে পিটিয়ে আহত করে ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেন তারা।

এ ঘটনায় গতকাল শনিবার সকালে সাংবাদিক মিজানুর রহমান বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ৯ জনকে এজাহারনামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কুতুবদিয়া থানার ওসি মো. গোলাম কবির যুগান্তরকে বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় হওয়া মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার ভাই সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক