রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক জিল্লুর রহমানের মায়ের মৃত্যুতে জেলা জামায়াতের শোক

নিজস্ব প্রতিনিধি: দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুহা: জিল্লুর রহমানের মাতা ফজিলাতুন্নেছা (৭৫) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াত গভীর শোক প্রকাশ করেছে। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এক যৌথ বিবৃতিতে জানান, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজিলাতুন্নেছা দুনিয়ার জীবন ত্যাগ করেছেন। তারা প্রার্থনা করেন, মহান রব তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্য ও সহনশীলতার তৌফিক দিন। মরহুমা সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা আগামী শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা সরদার বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে মৎস্য ঘেরে হামলা-লুটপাট : সাতক্ষীরায় ২৫ বিঘা জমি দখলের চক্রান্ত