রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত হলেন কলারোয়ার কাউন্সিলর আলফাজ

সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিন। শনিবার (৩০অক্টোবর) সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম কর্তৃক সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা শেষে করোনা কালীন সময়ে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ এই সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভুষিত করা হয়।

অনুষ্ঠানে করোনাকালীন মহামারীতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কলারোয়া পৌরসভার বার বার নির্বাচিত বিশিষ্ট সমাজসেবক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিনকে সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড প্রদান করেন-সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি এস.এম মজিবুর রহমান।

এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন-শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড.শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড.মোহাম্মদ জকরিয়া, কর্ণেল (অবঃ) আশরাফ আল-দীন প্রমুখ।

এর আগেও কাউন্সিলর আলফাজ উদ্দিন সমাজ সেবায় শ্রেষ্ঠ কাউন্সিলর হিসাবে বিশেষ অবদানের জন্য বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক “আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০১৮, এবং গত ৩০সেপ্টেম্বর শেরে বাংলা গোলেডেন এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। এই সন্মাননা গ্রহনের প্রতিক্রিয়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর আলফাজ উদ্দিন সাংবাদিক বলেন-আমার এ সম্মাননা স্বারক আমি আমার পৌরসভার অধিবাসীদের জন্য উৎসর্গ করলাম। কারণ পৌরবাসির জন্য ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আমার এই পুরস্কার। তিনি আরো বলেন-আমি আমৃত্যু আমার পৌরবাসির কল্যানে কাজ করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন