সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগরে নিম্নচাপ, দু’তিন দিন ভারি বর্ষণের পূর্বাভাস-আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে পটুয়াখালী, বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে।

এরই মধ্যে সেখানকার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকবে। যদি নিম্নচাপটি আরও গভীর ও ঘনীভূত হয় তাহলে বৃষ্টি আরও বাড়তে পারে।

শনিবার রাত ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ মিলিমিটার। এরপর থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে।

আবহাওয়া অফিস বলছে, পূর্ণিমার জোয়ারে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার নিচু এলাকা ও চর এলাকা প্লাবিত হয়েছে। স্লুইসগেট কাজ না করায় জোয়ারের পানি উঠেছে জেলা শহরেও।

বাগেরহাটেও শনিবার থেকে কখনো অঝোর ধারায়, কখনো থেমে থেমে, আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে জোয়ারের পানি।

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনও। রোববার দুপুরের দিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বনের বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা।

মোংলায় থেমে থেমে বৃষ্টির সাথে বয়ে যাচ্ছে হালকা বাতাস। সাগর উত্তাল থাকায় মাছ ধরার সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

বৈরি আবহাওয়ায় বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় মেঘনার পানির উচ্চতা বেড়েছে। নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে। মাইকিং করে মানুষকেও সতর্ক করা হচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, এই বৈরি আবহাওয়া আগামী তিনদিন অব্যাহত থাকবে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ১ থেকে ২ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক