বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগরে লঘুচাপ: মেঘনায় বিপদসীমার ৬৯ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে।

শুক্রবার দুপুরে মেঘনা নদীতে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়। উত্তাল জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোর থেকেই হালকা ঘূর্ণিবাতাস বইছে।

সেই সাথে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে কোথাও কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
ভোলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, সাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় মেঘনা নদীতে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে বলে রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, ভোলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নেই। তাছাড়া জোয়ারের পানিতে বেড়িবাঁধ হুমকি মুখে পড়ার কোন তথ্য পাওয়া যায়নি।

ভোলার সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকুরি মুকুরির ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, নিম্নচাপের প্রভাবে সাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে।

জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় তারা যথাসাধ্য সতর্ক অবস্থানে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা