রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরাতে আইডায়াস্পোরা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে
বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার সাতক্ষীরাতে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায়
সাতক্ষীরার পিৎজা মিলান মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়।

সাংবাদিক এম কামরুজ্জামানের সঞ্চালনায়
শুরুতে পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইওএম এর ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যান মবিলিটি কনসালটেন্ট এস এম মোরশেদ। এ সময় তিনি আইডায়াসপোরা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন। পরবর্তীতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াসপোরা প্লাটফর্মের বিভিন্ন দিক বিশদভাবে ব্যাখ্যা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে প্র‍ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাতক্ষীরা টিটিসির ভারপ্র‍াপ্ত অধ্যক্ষ কে. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে আই ও এম বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যাম কনসালটেন্ট এস এম মোর্শেদ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম,কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, আল-মু’মিন ব্লাড ব্যাংক এর এডমিন মুশফিকুর রহমান, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সেচ্ছাসেবী মুজাহিদ হোসেন,
নির্মিসা সেচ্ছাসেবী সংগঠনের আশাশনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সেক্রেটারি নাঈম হোসন সহ আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ কারীরা বলেন আইডায়াস্পোরা মত বৈশ্বিক প্লাটফর্ম সাতক্ষীরা অঞ্চলের মানুষ সাথে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করবে।আইডায়াস্পোরা সম্পর্কে তারা তাদের নিজেদের নিজিস্ব মতামত ও পরামর্শ তুলে ধরেন যা ভবিষ্যতে ডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকরী করতে অগ্র‍ণী ভৃমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা করেন।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী