শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ

সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ও দুস্থ মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর কালেরডাঙ্গার একটি আমবাগানের মনোরম ও ছায়াশীতল পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার প্রায় ৩৫ থেকে ৪০ জন এতিম, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ও সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন হামবুর্গ, জার্মানির প্রতিনিধি ও ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জুলফিকার হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল গফফার এবং সাতক্ষীরা জনতা পেপারের স্বত্বাধিকারী কামরুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ক্যাশিয়ার ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ধুলিহর আবুবক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, শামীম সানা, মোকলেছুর রহমান, আবু দাউদ, মাওলানা মহিব্বুল্লাহ, আব্দুল হাকিম, আতাউর রহমান, মেহেদী হাসান শিমুলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে এতিম ও অসহায় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা হয়।
পরে তাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে নগদ উপহার প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমাজের অসহায়, এতিম ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত