সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন


‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ অ্যাডভোকেটস প্রিমিয়ার টুর্নামেন্ট টুর্নামেন্ট (এপিটি) ২০২৬-এর প্রথম আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের গার্লস স্কুলের ব্রিজ সংলগ্ন রয়েল প্লাস কনভেনশন হলে টুর্নামেন্টের সিজন-১ ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের খেলাগুলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক পর্যায়ে উপস্থিত ক্রীড়ামোদী আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করে আটটি দলে বিভক্ত হন। দলগুলো হলো—অ্যাডভোকেটস লিজেন্ড একাদশ, অ্যাডভোকেটস সুপার কিংস একাদশ, অ্যাডভোকেটস থান্ডার্স একাদশ, অ্যাডভোকেটস ওয়ারিয়র্স একাদশ, অ্যাডভোকেটস ঈগলস একাদশ, অ্যাডভোকেটস টাইটনস একাদশ, অ্যাডভোকেটস রয়েলর্স একাদশ ও অ্যাডভোকেটস গ্লাডিয়েটর্স একাদশ।
আটটি দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আরিফুর রহমান আলো, অ্যাডভোকেট শেখ ই. জে. এস. হাসিব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট এসএম ইকবাল লোদি, অ্যাডভোকেট এসএম সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট জিএম জাকির হায়দার ও অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ হাসান মামুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ,অ্যাডভোকেট আব্দুস সাকুর, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু,অ্যাডভোকেট প্রিয় কুন্ডু,অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগ, অ্যাডভোকেট অমিত,অ্যাডভোকেট পিয়াল হোসেন, অ্যাডভোকেট মেহেদী, অ্যাডভোকেট শেখ রাব্বি আহমেদ, এডভোকেট দেবাশীষ মন্ডল, এডভোকেট মিলন, অ্যাডভোকেট হাসিব মধু, এডভোকেট সুধান্য কুমার সরকার, অ্যাডভোকেট ইমরান মেহেদী প্রমূখ।
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুনামেন্টের প্রথম আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়ামোদী আইনজীবীদের সম্পৃক্ত করে টুনামেন্টকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তাঁরা বলেন, আইন পেশার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতেও এ আয়োজন ভূমিকা রাখবে।
আয়োজক ও অংশগ্রহণকারীরা অ্যাডভোকেটস প্রিমিয়ার টুনামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে আইনজীবীদের ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাতন সাতক্ষীরার ইয়াং বলাকা ক্রীড়া চক্রের সভাপতি অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সাকুর ও অ্যাডভোকেট জিএম জাকির হায়দার।টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট আব্দুস সাকুরসহ ১১ জন আইনজীবী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন


