সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সরকারি কলেজ মাঠে ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, পুলক কুমার পাল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. জয়ন্ত সরকার, ফার্মাসিটিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছুর রহমান, ডা. শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, সদস্য ডা. তনয় কৃষ্ণ পাল, মো. ফজলুর রহমান, তপন কুমার বিশ^াস, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুস সালাম, মো. রেজাউল্ল্যাহ, মো. গোলাম রব্বানী প্রমুখ। ফাইনাল খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক বনাম মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার। খেলার নির্ধারিত ১৬ ওভারে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার ১৪ ওভারে সব’কটি উইকেট হারিয়ে দলের জন্য ৮৯ রান সংগ্রহ করে। জবাবে ফারজানা ক্লিনিক খেলতে নেমে ১০ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
ক্যাপশন : ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিচ্ছেন প্রধান অতিথি সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম ও সংগঠনের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন