মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উদরতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনের দশম উদারতা দিবস ২০২৫ উদযাপন হয়েছে। মা‌ড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫ জানুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকায় উদ্বোধন ক‌রেন সংগঠ‌নের নির্বাহী প‌রিচালক জুবা‌য়ের আহ‌ম্মেদ শিমুল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস মহোদয় তিনি তার বক্তব্য বলেন আমরা গর্বিত আশাশুনি উপজেলায় উদারতা যুব ফাউন্ডেশন এর মত একটি সামাজিক সংগঠন রয়েছে যারা অত্যন্ত সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আমি আশাশু‌নি উপজেলাতে জয়েন করার পর থেকে যেগুলো সামাজিক সংগঠনকে পেয়েছি তাদের ভেতরে উদারতাকে আমি সামনে এগিয়ে রাখবো সরকার এবং আমরা যে কাজগুলো করতে চাই উদারতা যুব ফাউন্ডেশন সার্বক্ষণিক আমাদের কাজকে সাম‌নে এ‌গি‌য়ে নেওয়ার জন্য আমাদের হাতে হাত রেখে সহযোগিতা করে যাচ্ছে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের অধ্যাপক জনাব শাহিনুল হক তিনি তার বক্তব্যে বলেন আমরা গ‌র্বিত উদারতার মত একটি প্রতিষ্ঠান আমরা জন্ম দিতে পেরেছি উদারতা আজ দশম বর্ষে পদার্পণ করছে যেটি স্বাভাবিক কোনো বিষয় নয় এটা অর্জন করতে উদারত অনেক প‌রিশ্রম,মেধা লেগেছে আমরা যারা পিছ‌নে আছি তারাই জা‌নি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার আক্তার ফারুক বিল্লাল তিনি তার বক্তব্যে বলেন উপকূলে উদারতা আইটি খাতে যে অনন্য অবদান রেখে চলেছে সেটা আশাশুনি বাসির জন্য একটি গর্বের। বক্তব্য রাখেন আশাশু‌নি সরকারি কলেজের অধ্যাপক জনাব আব্দুল মালেক স্যার তিনি তার বক্তব্যে বলেন যে সময় আমাদের চারপাশে অনলাইন জুয়া এবং মাদকাসক্ত হচ্ছে সবাই সে সময় উদারতা শিক্ষা নিয়ে চিন্তা করে এবং শিক্ষা খাতের কাজ করছে এটা আমাদের জন্য বড় গৌরবের এবং পাওয়ার সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠা‌নের উপ‌দেষ্টা মন্ডলীর সদস‌্য মোস্তাফিজ স‌্যা‌র, আশরাফ স‌্যার, আতাউল্লাহ চৌধুরী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ,সাংবাদকর্মী শাহজাহান হাবিব, মফিজুল ইসলাম সহ প্রমূখ। আলোচনা শেষে উপকূলের‌ শিক্ষাখা‌তে অনন্য অবদান রাখায় কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান স্যারকে সম্মাননা প্রদান করা হয়। অনুভূতি প্রকাশ কর‌তে যে‌য়ে তি‌নি ব‌লেন জীবনের শেষ মুহূর্তে এসে ছাত্রের হাত থেকে এত বড় সম্মাননা আমার জীবনে আর কোন কিছুই চাওয়ার নাই। সেরা স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা প্রদান করা হয় মোস্তাফিজুর রহমান কে। আলোচনা সভার শেষে উদারতার অন্যতম স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব ক‌রেন আল আমিন তিনি তার সমাপনী বক্তব্য বলেন উদারতা যদি কোন ভুল ক‌রে সমালোচনা না করে আপনারা আসুন চায়ের দাওয়াত থাকলো বসে আমা‌দের ধ‌রি‌য়ে দিবেন উদারতা আরো বেশি সামাজিক কার্যক্রমে কিভাবে অবদান রাখতে পারে। আমাদেরকে দিকনির্দেশনা প্রদান করবেন । অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন দেলোয়ার ,স্বাধীন , ফুয়াদ, আলামিন, তাহের, নজরুল প্রমূখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী