বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবির ঈগল প্রতীক বিজয়ী করতে সমর্থকদের দৃপ্ত প্রত্যয়

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের হাজিরা নিশ্চিত করা এবং সামগ্রিক বিষয়ে সম্মানিত ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও প্রাক্তন ইউপি মেম্বারসহ সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের কামালনগরস্থ লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈগল প্রতীকের স্বতন্ত্র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, ঘোনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. মহিদুল ইসলাম, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজনুর রহমান মালি, বৈকারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল, মো. আনসার আলী, ইউপি সদস্য মো. রবিউল ইসলাম, ফিংড়ী ইউনিয়নের ইউপি সদস্য মাহফুজ, আলিপুর ইউনিয়েনর ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকী, ভোমরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গনি ও আব্দুর রশিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসনে আওয়ামী লীগের কতিপয় কিছু নেতাকর্মী জাতীয় পার্টিকে মহাজোট বলে দাবী করে বর্ধিত সভা ডেকে লাঙ্গল প্রতীকে ভোট চাইছে। তাদের কে বলেছে লাঙ্গলের জন্য ভোট চাইতে। এরা সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ও দলের মানুষের বিরুদ্ধে কাজ করা তাদের অভ্যাসে দাড়িয়েছে। বাংলাদেশে কোথাও এমন হয়নি। আওয়ামী লীগের লোক হয়ে লাঙ্গলের জন্য ভোট চাইতে। শুধু সাতক্ষীরায় ব্যতিক্রম। সাতক্ষীরায় কতিপয় কিছু স্বার্থান্বেষী আওয়ামী লীগের নেতাকর্মী ভোট আসলেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় এবং দলের বিরুদ্ধে কাজ করে। ঐ স্বার্থান্বেষী চক্রটি দলের লোক হয়েও দলের বিরুদ্ধে কর্মকান্ড সাতক্ষীরায় আওয়ামী লীগকে বিভক্ত করে ফেলেছে। তারা দল ও দেশকে ক্ষতিগ্রস্ত করতে তাদের বিবেকে বাধেনা। এরা দেশ, দল ও জাতির ভালো চায়না। এরা ভোট আসলেই তাদের চেহারা পাল্টে যায়। কতিপয় ঐ সব নেতাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে হুসিয়ারী উচ্চারণ করে বলেন, আপনারা ভালো হয়ে যান। আমরা জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আপনাদের বাঁধা ও হুমকি-ধামকি আমরা মানিনা। সাতক্ষীরায় নৌকা নেই আমরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বারবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল প্রতীক বিজয়ী করতে আমরা স্বোচ্ছার ও ঐক্যবদ্ধ হয়েছি। আগামী ৭ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। বক্তারা আরো বলেন, আগামী ৭জানুয়ারি নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রদানে জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। সেলক্ষ্যে সদর নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেজন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান বক্তারা। ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এহছান হাববীব অয়ন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন প্রমুখ। এসময় সম্মানিত ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও প্রাক্তন ইউপি মেম্বারসহ সুধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করেবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম
  • পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
  • সড়কটির এখন বেহাল: ভারী যানে ক্ষতিগ্রস্ত শিবতলা-শান্তিনিকেতন স্কুল রোড
  • সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ