শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসএসসি-১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের বনভোজন রূপ নিলো মিলনমেলায়

নিজস্ব প্রতিনিধি : সারাদিন বর্ণিল ও জাঁকজমকপূর্ণ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরা জেলার সব স্কুলের এসএসসি-৮২ ব্যাচ এর চতুর্থ বারের মতো শিক্ষার্থী বন্ধুদের মিলন মেলা ও বনভোজন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা শহরের ইটাগাছাস্থ তিতুমীর কনভেনশন সেন্টারে নানা আয়োজনে জাঁকজমক ও বর্ণিল উৎসব মূখর পরিবেশে এই চতুর্থ পুনর্মিলনী বনভোজন ও মিলনমেলায় অংশ নেয় সাতক্ষীরা জেলার সব স্কুলের এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থীরা।
‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একেকটা বন্ধুই অন্য বন্ধুর জন্যই ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রোটারীয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।

বনভোজন ও মিলনমেলা দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে তিতুমীর কনভেনশন সেন্টার পিকনিক স্পট যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

মিলনমেলা ও বনভোজন আয়োজক কমিটির আহবায়ক ডা. মিনহাজ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এস.এস.সি ১৯৮২ ব্যাচের প্রতিষ্ঠাতা সদস্য, বনভোজন ও মিলনমেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য রোটারি ক্লাব অব অ্যালট্রুইস্টস্ ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট রোটারীয়ান নাজনীন আরা নাজু।

এসময় উপস্থিত ছিলেন মিলনমেলা আয়োজক কমিটির সদস্য, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সমন্বয়ে মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠানে একত্রিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। মিলনমেলা ও বনভোজনে সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে পরিপক্ব হিসেবে আমরা সবাই দাঁড়াতে পারি, সেই উদ্যোগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসএসসি ১৯৮২ ব্যাচের বন্ধু-বান্ধবীদের নিয়ে প্রতিবছর যেন একটি গাছের নিচে যেন থাকতে পারি। সাতক্ষীরা জেলা থেকে এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থী ও তাদের পরিবার, নারী-পুরুষ অংশ নেয় চতুর্থবারের মত এই আয়োজনে।
আয়োজনে ছিল বিভিন্ন খেলাধুলা, দুপুরের লাঞ্চ, নাচ, গান, পুরষ্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান।
সব শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল