সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কৃষকদের মাঝে সহায়তা ও প্রণোদনা প্রদান

২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩- ২৪ মৌসুমে আউশ
ধানের উৎপাদন এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও
প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও
রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বেলা ১২ টায় সদর
উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ
মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও
বীজ বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে
এমপি রবি বলেন, “দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে
বীজ ও রাসায়নিক সার দিচ্ছেন। আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর। যা
ফলানো হয় তাই ফলে। আমাদের দেশের কৃষি বিজ্ঞাণীরা নতুন নতুন জাত উদ্ভাবনের
মাধ্যমে অল্প জমিতে বেশি ফলন জাত আবিষ্কার করছে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
মো. মনির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার
মো. নাজমুল হুদা।
সদর উপজেলার ৫ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি
প্রণোদনা প্রত্যেককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০ কেজি
এমওপি সার বিতরণ করা হয় এবং সদর উপজেলার ৩৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়। এসময়
উপসহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জীসহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন
কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ

সাতক্ষীরায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় পর্যায়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু

সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সাপোর্টারের মৃত্যু হয়েছে। সোমবার (২০বিস্তারিত পড়ুন

  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন