সাতক্ষীরায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ /২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই সকালে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র।
এসময় সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায়, ৩০০০ জন কৃষক এর মাঝে প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষককে ০৫ কেজি রোপা আমন উচ্চ ফলনশীল ধান বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ১০৩, বিনা ধান ১৭, বিনা ধান ২৬ এসব উচ্চ ফলনশীল ধান কৃষকদের মাধ্যমে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তয়জুল ইসলাম, এস এম ইকবাল হোসেন, মোঃ আফজাল হোসেন, সুমন কুমার শাহ, মোঃ জাহিদ হোসেন, উত্তম কুমার শাহ, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল আলিম ও মিস আরুফা খাতুন প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিরবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ
সাতক্ষীরা সদর হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে হাসপাতাল পরিচালনাবিস্তারিত পড়ুন


