বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মকর্তা সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মকর্তা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা মোজাফ্ফার গার্ডেন এন্ড রিসোর্ট অডিটোরিয়ামে
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা মুখ্য অঞ্চল আয়োজনে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস.এম.এ কাইয়ুমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর জোর দিতে হবে।

তিনি বলেন, সাতক্ষীরা উর্বর এলাকা এখানে মাছ চাষ, ফল ও ফসল উৎপাদনে অন্য জেলার থেকে এগিয়ে। এটি একটি সম্ভাবনাময় জেলা। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ জনপদে ক্ষয়ক্ষতি হয়। আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধি করতে চাই। গরু পালন, কম্পোস্ট সার তৈরি, ভুট্টা ও গম উৎপাদনে কৃষকদের ঋণ দিতে হবে। এসব ঋণ দেওয়ার পাশাপাশি শতভাগ আদায় করে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলা সম্ভাবনাময় জেলা। বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগ যেন ভালো অবস্থানে যেতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

ধুলিহর বাজার শাখার উদ্ধতন কর্মকর্তা কাজী মাসুদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবু হাশেম মিয়া, খুলনা বিভাগের উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফায়সাল, সাতক্ষীরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ জিহাদুল ইসলাম।

সম্মেলনে সাতক্ষীরার ১৭টি শাখার শাখা ব্যবস্থাপক ও প্রায় ৭০ জন মাঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের সেবার মান, মূলধন ও গ্রাহক বৃদ্ধির জন্য নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী