বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে সেমিনার

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারি পরিচালক বিশিষ্ট শিক্ষাবিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, দার্শনিক দেশের অন্যতম সেবা প্রতিষ্ঠান নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, সাহিত্যিক ওচিন্তাবিদ হজরত শাহছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকী (১৫০ তম) উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

‘দুনিয়ার কোনো লোভ লালসা খানবাহাদুর আহ্ছানউল্লাকে আকৃষ্ট করতে পারেনি’

খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত বিশাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কে এম সাইফুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আহ্ছানুল হাদী, খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের মহাপরিচালক এ.এফ এম এনামুল হক প্রমূখ।

সেমিনারে বক্তারা বলেন, নানা গুনে গুনান্বিত সিদ্ধ পুরুষ ছিলেন খানবাহাদুর আহছানউল্লা (র.)।

অনুষ্ঠানে পীর কেবলার জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর উদ্যোগে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা জন্মসার্ধশত’ স্মারকগ্রন্থ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়