শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জনগণের পাশে থাকার অঙ্গীকার তাজকিন আহমেদ চিশতির

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় নাগরিক দুর্ভোগ লাঘব ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও তাজকিন আহমেদ চিশতী। তিনি বলেন, “এই পৌরসভা কোনো গোষ্ঠী বা শ্রেণির জন্য নয়, এটি জনগণের। আমি জনগণের জন্যই কাজ করতে চাই।”

সাম্প্রতিক অতিবর্ষণে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা নাগরিক জীবনে চরম দুর্ভোগ এনেছে। এ প্রেক্ষিতে পৌরবাসীর ভোগান্তি এবং সেবার দুর্বলতা তুলে ধরতে গণশুনানিতে নাগরিকরা সরাসরি মতামত ব্যক্ত করেন।

তাজকিন আহমেদ চিশতী গণশুনানিতে বলেন, “জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত বরাদ্দ নিশ্চিত করতে হবে। পৌর বাজেট যেন নাগরিক প্রয়োজনেই ব্যয় হয়, অপ্রয়োজনীয় খাতে নয়। নাগরিকরা ভুয়া পানির বিল, ট্যাক্স বৃদ্ধির মতো হয়রানির শিকার হচ্ছেন, এটা বন্ধ করতে হবে। উন্নয়নের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে আমি শক্ত অবস্থান নেব।”

তিনি আরও বলেন, “সরকারি ভাতা ও টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা এবং মশা নিধনে কার্যকর উদ্যোগসহ সব নাগরিক সেবা নিয়মিত ও সঠিকভাবে পরিচালনা করতে হবে।”
গণশুনানিতে পৌরবাসীর বিভিন্ন সমস্যা ও দাবির মধ্যে ছিল—ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সংকট সমাধান, আলোবাতি স্থাপন, বাজেটের অপব্যবহার বন্ধ, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা।

অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত