বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জনসচেতনতা তৈরীতে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনতে হলে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা, কার্যক্রম পরিচালনা স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এ কথা বলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এসময় সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারনা নেই। সেজন্য কর্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসাথে সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে।

গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠ বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেয়ে সাধারণ মানুষ উচ্চ আদালতের দারস্ত হচ্ছে। এতে করে দিনে দিনে মামলা জট বৃদ্ধি পাচ্ছে। ফলে, উচ্চ আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় গ্রাম আদালত আইন, বিধি অনুযায়ী পরিচালনা করে মামলা নিস্পত্তি করা। আর এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণায় জনসচেতনতা তৈরিতে বেসরকারি সংস্থাসহ স্থানীয় অংশীজনদের এগিয়ে আসার আসতে হবে।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, পলাশ আহমেদ (এসিএলজি), সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের
উপ-পরিচালক, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ইমাম।

সভাটি সঞ্চালনা করেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান।

উক্ত সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক ও নার্গিস সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের

জ্বালানি সরবরাহে সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়া,বিস্তারিত পড়ুন

নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ১০টিবিস্তারিত পড়ুন

  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি