শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচার বিষয়ক প্রশিক্ষণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ই জানুয়ারী) সকালে ইউনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও অগ্রগতি সংস্থার অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিসিসিপি) বাদল খন্দকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান,উইনরক ইন্টারন্যাশনাল এর অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর নাসির চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, আশাশুনী উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, আশাশুনী সিনিয়র মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন সহ জেলা ও উপজেলা সরকারী অফিসার এবং প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপি এ কর্মশালায় কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ ওই সব পরিবারের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি