মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোসেন আলী, শাহ জাহান আলী মিটন, ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

পরে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাবেক প্রতিমন্ত্রী ডা.আফতাবুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরে আলম, সখিপুর দেবহাটার মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মো. আওছাফুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মাছ চাষি কাজী আফসার হোসেন লিটু, উপজেলা সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান।

এসময় জেলা জাতীয় পার্টির ধর্মবিষয়ক সম্পাদক শেখ নাঈম হোসেন, প্রচার সম্পাদক কমল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ী ও চাষিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ভাই ভাই মৎস্য খামারের পরিচালক আব্দুল গফুরসহ জেলার ৪ জন মৎস্য চাষী ও ১ জন রপ্তানিকারকের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের বাংলো পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী