বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাক প্রতীক প্রার্থীর গণসংযোগ

আবু সাঈদ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকের ভোট চেয়ে শনিবার দিন ব‍্যাপি শহরের পুরাতন সাতক্ষীরা, সুলতান পুর, কাঠিয়াসহ নিউমার্কেট, চালতে তলা, মেজিমিঞার মোড় এলাকায় ব‍্যাপক গণসংযোগ করেন। এসময় সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি যদি সাতক্ষীরার এমপি নির্বাচিত হতে পারি তাহলে প্রত‍্যন্ত এলাকায় মানুষের সকল কিছুর সমান সুযোগ করে দেব। সাতক্ষীরা মানুষের কর্মসংস্থানের সুযোগ ও বিভিন্ন পেশা জীবিদের বহুমুখী কর্মক্ষেত্র তৈরী করা সহ স্কুল কলেজ মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ করব এবং সহ সকল ধর্মের মানুষের সমান সুযোগ সৃষ্টি করব। আমি সাতক্ষীরার ওলি গলি সহ পাড়া মহল্লায় মানুষের সাথে কথা বলে বুঝলাম, মানুষ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমার বিজয় করবে তাই আমাকে অন্তত একবার ভোট দেন আমি এই সাতক্ষীরা কে একটি মডেল সাতক্ষীরা উপহার দেব ভবিষ্যৎ প্রজন্মকে।

এসময় উপস্থিত ছিলেন ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, আহাদুর রহমান আর্জেদ, আব্দুল হামিদ, মোঃ কামরুজ্জামান কামু, রুহুল কুদ্দুস, আব্দুর রহিম সরদার সহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলহাজ্ব আফসার আলী বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবেন। আমি সাতক্ষীরা বাসির উন্নয়ন জন্য যাহা যাহা করার দরকার তাই করা হবে এবং আমি ভোটে নির্বাচিত হলে যে সব অওদা দিয়েছি ভোটারদের সেই প্রতিশ্রত ভঙ্গ করব না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা ট্রাক প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনকে সন্ত্রাস, মাদকমুক্ত ও মডেল সংসদীয় এলাকায় রুপান্তর করতে সহায়তা করবেন। তিনি আরো বলেন বিভিন্ন গ্রাম মহল্লায় ট্রাক প্রতীক এর গনজোয়ার সৃষ্টি হয়েছে এবং ট্রাক প্রতীককে মানুষ ভোট দিয়ে আগামী ৭ তারিখ বিপুল ভোটের মাধ্যমে আমাকে বিজয় করবে ইনশাআল্লাহ

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার