দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি
সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতির দাবিতে সারাদেশে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা চতুর্থ দিনের কর্মবিরতি পালন করে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রধান ডাকঘরের সামনে সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আন্দোলনকারীরা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত প্রায় ২৩ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের বেতন-ভাতা অত্যন্ত অপ্রতুল হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও এখনো তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি দেওয়া হয়নি।
স্মারকলিপিতে কর্মীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সব ইডি কর্মচারীকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি প্রদান।
বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, তালা উপজেলার হরিহরনগর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, রসুলপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার ফারহানা খান, জগন্নাথপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ জেলার বিভিন্ন শাখা ডাকঘরের ইডি কর্মচারীরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
প্রতিবন্ধী হয়ে জন্মই যেন আজন্ম পাপ শারীরিক প্রতিবন্ধী আবুবকর সিদ্দিকের। এখন তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
“জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিস্তারিত পড়ুন


