সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তারুণ্যের মেলা ও চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন : উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরায় ২৯ জানুয়ারি বুধবার সকাল ৯টায় তারুণ্যের মেলা উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে সাইকেল র‍্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্যের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

তারুণ্যের মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোছা. সাজেদা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের মো. আজারুল ইসলাম প্রমুখ।

এরপর সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে চাইল্ড পার্লামেন্ট সভা অনুষ্ঠিত হয়। চাইল্ড পার্লামেন্টে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর বিভিন্ন ইউনিয়নের শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। চাইল্ড পার্লামেন্ট প্রোগ্রামে সহযোগিতা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প।

এসময় চাইল্ড পার্লামেন্ট এর সদস্যরা বাল্যবিবাহ, যৌন নির্যাতন, শিশুশ্রম, শিক্ষা, শিক্ষা ও সুরক্ষা, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠান, আইসিটি, শিশু সুরক্ষা, শিশু নির্যাতন , বাসস্থান এবং জলবায়ু সহ নানা বিষয়ে শিশুরা অতিথিদের সামনে তুলে ধরেন। চাইল্ড পার্লামেন্ট সদস্য হুমায়রা তাবাসসুম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতির সম্মুখীন আমরা হই এ সকল ক্ষতির স্থায়ী সমাধান চাই। অর্পিতা দাস আলিপুর ইউনিয়নের কায়পুত্র সম্প্রদায়ের স্থায়ী বসবাস নিয়ে আলোচনা করেন। এ সম্প্রদায়ের স্থায়ী কোন বসবাসের জায়গা নাই। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন রেহেনুমান তাসনিম তিথি। চাইল্ড পার্লামেন্টের সভা সঞ্চালনা করেন, সুদীপ্ত ও তৌহিদা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন