বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তিন দিনব্যাপি পৌষ মেলার সমাপনী

বাউল সঙ্গীত, আলোচনা সভা ও ধর্মীয় যাত্রার মধ্যে দিয়ে শনিবার সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা শ্মশান কালী মন্দিরে তিন দিনব্যাপি পৌষ মেলার সমাপ্তি হয়েছে।

শনিবার বিকালে বাউল সঙ্গীত পরিবেশন করেন পূর্ণ চন্দ্র সরকার।

এরপর জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে দেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, পৌষ মেলা উদযাপন কমিটির আহবায়ক সুবীর ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ঝাউডাঙ্গার শ্মশানকালী পুজা উপলক্ষে তিনদিন ব্যাপি পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষজন অংশ গ্রহণ করেছে। তাই এ মেলা প্রমাণ করে দিয়েছে বাংলা সংস্কৃতির ধারক ও বাহক এই মেলা। কালের আবর্তণে এ মেলা যাতে হারিয়ে না যায় সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।

রাতে তালা উপজেলার জালালপুরর মা অভয়া যাত্রাদলের বিশিষ্ঠ নট ও নাট্যকার সুভাষ দাস ও পূর্ণিমা ব্যাণার্জী অভিনীত ও বিশিষ্ঠ নাট্যকার রঞ্জন দেবনাথ রচিত মেঘ ঢাকা তারা মঞ্চস্থ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল