শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায়  দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরায় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা
শাহনাজ সোমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন স্কুল
ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য
নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির
বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকার লেখা পড়ার মান
উন্নয়নে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে ৩৬ কোটি নতুন বই
তুলে দিচ্ছেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বহুতল নতুন ভবন করে
দিচ্ছেন। তিনি আরো বলেন, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
বর্তমান শিক্ষকের তদারকী ও কঠোর পরিশ্রমের ফলে এই বিদ্যালয়ের পড়া-শুনার
পরিবেশ অত্যন্ত ভালো। যেকারণে এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বৃত্তি
পাচ্ছে এবং সরকারি বিদ্যালয়গুলিতে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের মধ্য দিয়ে
ভর্তির সুযোগ পাচ্ছে। এই নতুন ভবনটি হলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর
সংখ্যা বৃদ্ধি পাবে।”
ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,
সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি, সদর
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের
ঊর্ধ্বতন সহ-সভাপতি নির্মাণ কাজের ঠিকাদার এনছান বাহার বুলবুল, সদর
উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুবনেতা মীর
মহিতুল আলম মহি, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মীর মোশারফ
হোসেন মন্টু, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন
হিমেল, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান
হিমেল, এলজিইডি সদর উপজেলার সার্ভেয়ার রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক
শিক্ষার্থী ঠিকাদার আশরাফুল কবির খোকন, খাঁনপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। পিডিপি-৪ প্রকল্পের
আওতায় প্রাক্কলিত মূল্য ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল
অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে চারতলা ভিত বিশিষ্ট চতুর্থ তলা ভবনের
ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, সদর উপজেলার সকল
সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের
শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান
সঞ্চালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিস্টার জন ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন

“কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিকবিস্তারিত পড়ুন

  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক