বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু

সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের পলাশপোলে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মেসার্স এস এস এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শহীদ কাজল সরণিতে সংগ্রাম/স্পন্দন হাসপাতাল ও ওয়ালটন শোরুমের উত্তর পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি গ্লাস, আয়না, হার্ডবোর্ড, পারটেক্স, মেলামাইন বোর্ড, সিলিং বোর্ড, থাই অ্যালুমিনিয়াম, ফার্নিচার, সেলুলাইট, প্লাস্টিক শিট, ককশিট, পর্দার পাইপ, ফটোগ্রাফিক্সসহ বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রি করা হবে।

এ ছাড়া থাই অ্যালুমিনিয়াম ও ইন্টেরিয়র ডেকোরেশনের কাজসহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে সরবরাহ করা হবে।

দোয়া অনুষ্ঠানে সাংবাদিক রুহুল কুদ্দুস, ডা. অনির্বাণ, মো. জাকির হোসেন, সাখায়ত হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, তানজীর আহমেদ, রাহাত রাজা, ইব্রাহিম খলিল এবং ভিবিডি সাতক্ষীরার সভাপতি এস এম সাজেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন

সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক ও মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী শামিমা পারভীনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত