মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিউ মার্কেট ক্লাবের বর্ণাঢ্য ফল উৎসব

সাতক্ষীরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ফল উৎসব। রোববার (১০ মে) বিকেল ৫টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে নিউ মার্কেট ক্লাব সাতক্ষীরার উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়।

ফল উৎসবে নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

আমন্ত্রিত অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী ও আবুল কাশেম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন সাহা প্রমুখ।

ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বরুণ ব্যানার্জী, সহ-সভাপতি আব্দুল মোমিন ও আকরামুল ইসলাম, সদস্য মিলন রুদ্র, গাজী হাবিব, হাবিবুর রহমান সোহাগ, কিশোর কুমার, আলী মুক্তাদা হৃদয়, ইয়ারুল ইসলাম, জাহাঙ্গীর সরদার, আবু রায়হান,এসএম জিন্নাহ, সাইদুল বাশার, সরদার আবু সাঈদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা বর্ষপঞ্জির বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস ‘মধুমাস’ হিসেবে পরিচিত- এই সময় দেশীয় নানা সুস্বাদু ফল বাজারে ভরপুর থাকে। বিশেষ করে সাতক্ষীরার আম স্বাদ ও গুণগত মানে দেশের অন্যতম সেরা, যা ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। এ সুনাম ধরে রাখতে হলে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, ফল সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরার আমকে ঘিরে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের গন্ডি পেরিয়ে যখন সাতক্ষীরার আম ইউরোপের বাজার দখলে নিয়েছে তখন এই সম্ভাবনাকে কাজে লাগাতে জেলায় একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার ও হিমাগার স্থাপন এখন সময়ের দাবি। এতে করে একদিকে কৃষক ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উৎসবস্থলে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের আকর্ষণীয় প্রদর্শনী অতিথিদের মুগ্ধ করে। আম, লিচু, কাঁঠাল, জামরুলসহ নানা ফলের সমাহারে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন