রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পেশাজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ১৫ নভেম্বর শুক্রবার মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের বিভাগের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইনস্টিটিশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার শেখ আল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার আলমগীর হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপদেষ্টা নুরুল হুদা, উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, গাজী সুজায়েত আলী,মাওলানা শাহাদাত হোসেন, এ্যাড. আজিজুল ইসলাম, মাওলানা উসমান গণি, মাওলানা আব্দুল মজিদ, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, ইন্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকারসহ অনেকে।

প্রশিক্ষণ কর্মশালায় ইন্জিনিয়ার শেখ আল আমিন বলেন, একটি রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ লোকের দরকার। রাষ্ট্রের সফলতা শুধু অভিজ্ঞতা হলে চলেনা দক্ষ হওয়ার প্রয়োজন। আমাদের সংগঠনের লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করা। এ দক্ষতা সৃষ্টিতে আমাদের অবস্থান সৃষ্টি করা ও যোগ্য ব্যক্তিকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া। প্রশিক্ষণ কর্মশালা সকাল ৮টায় শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

বিকাল ৩টায় একই স্থানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক