বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ এর অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দীন, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেএম মাহাবুব কবির পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন।

তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।

কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ১১০ জন পেশাজীবী চালক অংশ গ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা