সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দুইদিন ব্যাপি বিনামূল্যে স্বাস্থ্য সেবা শুরু

শেখ আমিনুর হোসেন: ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩” উদযাপনের অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার থেকে দুইদিন ব্যাপি বিনামূল্যে সুপারভাইজার, পেশাজীবী চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হবে আগামীকাল শনিবার।

জেলা প্রশাসন, সিভিল সার্জন, বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় দুপুরে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে সুপারভাইজার, পেশাজীবী চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

এদিন বাসটার্মিনালে উপস্থিত বিভিন্ন যানবাহনের সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের বিশেষ এ সেবা প্রদান করা হয়। এছাড়া তাদের গাড়ি চালানো এবং ট্রাফিক আইন সম্পর্কে রিফ্রেশার প্রশিক্ষণও দেওয়া হয়।

দুপুরে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির উদ্বোধন কালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির বলেন, গাড়ির নানা যন্ত্রাংশের মতো মানুষের শরীরও একটি যন্ত্র। এই শরীরযন্ত্রেরও নিয়মিত চেকআপ প্রয়োজন। অনেকে সুস্থ আছেন ভেবেই হয়তো চিকিৎসকের কাছে যান না। সেজন্য এই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সড়কে দুর্ঘটনা কমিয়ে আনাই এর লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার সরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সিভিল সার্জন কার্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা: মোঃ মাসুদ রেজা, মেডিকেল টেকনোলজিস্ট ডা: আসাদুল আল গালিব, বিআরটিএ’র মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেনসহ একটি চিকিৎসক দল। তারা বিনামূল্যে
সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এছাড়া তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা।

কর্মসূচিতে ৬৭ জন গাড়ি চালকের বিনামূল্যে চক্ষু, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষা করা হয় এবং এতে অনেকের সমস্যা ধরা পড়ে। আবার কারো কোনো সমস্যা নেই বলেও জানান চিকিৎসকরা। যাদের নানা সমস্যা ধরা পড়ে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের কথা বলা হয়।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর