বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি আহসান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. হাসেম আলী, জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম ও প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, সিডব্লিউসিএস প্রতিনিধি মো. রুহুল আমিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশকে বাল্যবিবাহ মুক্ত করে আর যেন বাল্যবিবাহ দিবস পালন করতে না হয়। বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, শিশুরা শিক্ষা জীবনে মাদক মুক্ত থাকলে ভবিষ্যৎ একটি মাদক মুক্ত জাতি পাবো, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, আর শিশুর পেটে শিশু নয় শিশুদেরকে শিক্ষা ও সুসাংস্কৃতিকের সাথে সম্পৃক্ত থাকতে হবে।

উল্লেখ্য সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্রেকিং দ্য সাইলেন্স’র যৌথ উদ্যোগে পরিচালিত ৩০টি কিশোর কিশোরী ক্লাব থেকে ৩০ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করেন। বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ পরিচালনা করেন, সাকিবুর রহমান বাবলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ