সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে ‘এএসপি ডে ২০২৬’। বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী ইন্টারন্যাশনালের ‘এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম’-এর অংশ হিসেবে রোববার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাতক্ষীরার বিনেরপোতার গোপীনাথপুরে অবস্থিত ঋশিল্পী ট্রেনিং রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থাটির ‘আমার সোনার পরিবার’ (এএসপি)-এর সদস্য, সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকেরা অংশ নেন। ​“বাল্যবিয়ে ও যৌতুককে না বলুন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা একটি বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, শিক্ষা সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশ এবং তাদের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

​সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের সভাপতি মনিকা তোজি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার সনোজ কুমার বসু ও সেলিমুল ইসলাম। ‘আমার সোনার পরিবার’-এর সদস্যদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় শিক্ষার্থী কুহেলি খাতুন, অভিভাবক লাভলী বেগম, প্রধান শিক্ষক আজিজুল হক, মো. এমাদুল ইসলাম, আমিনুর রহমান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, মনোরঞ্জন সরকার, আক্তারুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

​এ ছাড়া অনুষ্ঠানে ঋশিল্পী ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বন্ধু ও ইতালি থেকে আসা শুভানুধ্যায়ীদের মধ্যে মিলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোলে, রোম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিজ, মারিয়া এবং জান মার্কো জামি উপস্থিত থেকে অনুভূতি প্রকাশ করেন।

​আলোচনা সভা ছাড়াও দিনটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা মানবিক সেবার এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর আশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান