মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মী আটক

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার খানপুর জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, সেখানে নাশকতার পরিকল্পনায় গোপন মিটিং করছিল তারা।

আটককৃতরা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা (৬২), জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান (৫০), সদর উপজেলা যুবদল আহ্বায়ক নজরুল ইসলাম (৪০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০), ফজর আলী সানা (৬৪), হাফিজ সরদার (৬০), মোশাররফ হোসেন (৬২) ও শিবির নেতা মিন্টু (৩০)।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, নাশকতার পরিকল্পনায় ভোররাতে মসজিদের ভেতর গোপন মিটিং করছিল তারা। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আজ শেষ হচ্ছে গুড় পুকুরের মেলা, স্থাপনা সরাতে সময় পাচ্ছেন ব্যবসায়ীরা

দুই বছর বন্ধ থাকার পর ২০ দিনব্যাপী আয়োজন শেষে আজ মঙ্গলবার (২০বিস্তারিত পড়ুন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ শিকার, নদীপাড়ে হাট
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা