বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব’২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরা-এর আয়োজনে ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, সকাল ৯টায় তালা উপজেলার ত্রিশ মাইল অগ্রগতি সংস্থার মিলনায়তনে ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ শ্লোগান শীর্ষক বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। তিন পর্বের কবিতা উৎসবের প্রথম পর্বে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও উৎসব সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কবিতা উৎসবের শুভ শুচনা করা হয়। প্রথম পর্বে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মনিরুজ্জামান মন্ময় মনির’র সভাপতিত্বে ও কবি গুলশান আরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ।
কবিতা উৎসবে প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ শ্লোগান শীর্ষক এই কবিতা উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এটি যুগোপযোগী একটি স্লোগান। সমাজে বৈষম্য থাকবেনা, কিন্তু কবিতা থাকবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদের উদজীবীত হওয়ার পাশাপাশি তিনি তরুণদের ভাষা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বাচিকশিল্পী সবুজ শামীম আহসান। অনুষ্ঠানে ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ শ্লোগান শীর্ষক বিশতম কবিতা উৎসব পত্রিকার মোড়ক উন্মোচন এবং তিনজন গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কামরুল ইসলাম ফারুক কে কবিতায়, সৈয়েদ একতেদার আলী কে আবৃত্তিশিল্পে এবং গবেষণায় এএফএম এনামুল হক কে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় গুণিজনের অনুভূতি প্রকাশ করেন পদকপ্রাপ্তরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামান। উৎসব সংগীত পরিবেশন করেন সাতক্ষীরার প্রখ্যাত কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু। ঘোষণাপত্র পাঠ করেন আরশি বাউল। শোক প্রস্তাব পাঠ করেন মিল্টন সানা, প্রধান সন্বয়কারীর বক্তব্য রাখেন হেলাল সালাহউদ্দীন, বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক শিরিন সাদী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা লেখিকা নাজমুন নাহার’র সভাপতিত্বে খান বাহাদুর আহছানউল্লাহ ও তাঁর সাহিত্য কর্ম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি অধ্যাপক প্রবন্ধকার মোঃ মনিরুল ইসলাম। আলোচনা করেন কবি আব্দুল ওহাব আজাদ, ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও কবি শহিদুর রহমান। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বেলা ৩টায় স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবি স ম তুহিন’র সভাপতিত্বে আলোচক ছিলেন ড. মুহাম্মদ আখতারুজ্জামান। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামরুল ইসলাম ফারুক, কবি শহিদুর রহমান, কবি সৈয়দ একতেদার আলী, কবি স ম তুহিন, কবি সুকুমার দাশ বাচ্চু, কবি গুলশান আরা, কবি শিরিন সাদী, কবি দিলীপকুমার দিব্যানন্দ, প্রধান শিক্ষিকা নাসিমা সুৃলতানা, শাহনাজ পারভিন, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, বাবুল আক্তার, তপু মন্ডল, সরদার মোঃ নাজিম উদ্দীন, হেলাল সালাহউদ্দীন, সুমন হাসান, অধ্যাপক প্রশান্ত রায়, নারায়ণ সাধু, বিশ্বাস আবুল কালাম প্রমুখ। আবৃত্তি করেন আবুবক্কর সিদ্দীক, ফাহরিয়া ইসলাম, মন্ময় মনির, মনিরুজ্জামান ছট্টু, এটিও মাসুদুর রহমান, হেনরী সরদার, মহাথির রহমান, মুবীন রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু