মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব সাদা ছড়ি দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : “হাতে থাকলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি ” এই প্রতিপাদকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মো. রোকনূজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ডাক্তার এস এম হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, প্রতিবন্ধী পূর্ববাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাকাল প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সদর হাসপাতালের সমাজসেবা অফিসার শারমিন সুলতানা প্রমুখ। আলোচনা সভার শেষে অসহায় ২২জন দৃষ্টি প্রতিবন্ধী মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ (অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী মো আলী হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান সরকারি মো. ইব্রাহিম হোসেন রিপন প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে