সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত


সাতক্ষীরা সদর উপজেলায় শিশু ও যুবদের জীবন দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিশু ও যুববান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর বাস্তবায়নে ও টের দেস হোমস (টিডিএইচ) এর সহযোগিতায় স্প্রিরিট কল প্রকল্পের আওতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল কমিটির সদস্য এবং স্প্রিরিট-কল প্রকল্পের শিশু ও যুব অংশগ্রহণকারীরা।
সভায় প্রকল্পের আওতায় ইতোমধ্যে শিশু ও যুবদের নেওয়া বিভিন্ন শিশু ও যুব বান্ধব ও উদ্যোগ উপস্থাপন করা হয় এবং শিশুদের নিজেদের অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতে চিহ্নিত সমস্যা এবং তার সমস্যা সমাধানে সেবাদাতাদের মাধ্যমে কি কি সমর্থন পাওয়া যায় তা আলোচনা করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি স্প্রিরিট-কল প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিশুদের ছোট ছোট উদ্যোগগুলো তাদের নিজেদের এলাকার বাস্তব সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি শিশুদের উদ্যোগ বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ইউনিয়ন পরিষদগুলোকেও শিশুদের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার এবং শিশু-কেন্দ্রিক বাজেটের আওতায় এসব উদ্যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি প্রকল্পটির বিশেষভাবে প্রশংসা করে বলেন, শিশু ও যুবদের খেলাধুলা, বিশেষ করে ফুটবল এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার মাধ্যমে বিভিন্ন জীবন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে তারা মাদক, নেশা ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের এলাকার ছোট ছোট সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সভায় শিশু ও যুব প্রতিনিধিরা তাদের চিহ্নিত স্থানীয় সমস্যা, গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন


