সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ


মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ
নিজস্ব প্রতিনিধি : মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার, জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শিলা, জেন্ডার ডেভেলপমেন্ট ফোরামের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জুঁই মহিলা সমিতির সভানেত্রী ফারহা দীবা খান সাথী প্রমূখ।
এ সময় জেলার ৫০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৫ লক্ষ ১১ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়। এসময় জেলা মহিলা অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন


