বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা চামটাপাড়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং গ্রামবাসীকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার দহাকুলা চামটাপাড়া ভেড়িবাঁধে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক নারী—পুরুষ অংশ নেন।

মানববন্ধনকালে জামায়াতে ইসলামীর ৬ং ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুস্তম আলী তাওহিদী, সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিনুর রহমান, স্থানীয় মেম্বর শেখ মুস্তাফিজুর রহমান ময়না, ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় সভাপতি মোঃ আশরাফ আলী, সদর যুবদলের যুগ্ন আহ্বায়ক, মোঃ আবু জাহেদ, জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল হাকিম, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ও গণফোরামের জেলা সভাপতি আলী নূর খান বাবলু বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মাদক বিক্রেতা গাজা সাত্তারের পরিবারের গ্যাংরা দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে স্থানীয় ছাত্র ও যুব সমাজ বিপথগামী হওয়াসহ এলাকার আইন—শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। স্থানীয়রা মাদক বিক্রিতে বাধা দিলে চক্রটির সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে বারজনকে কুপিয়ে জখম করে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা মাদক গ্যাংদের বিরুদ্ধে একটি মামলা ও দায়ের করেছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি।

বক্তারা অবিলম্বে মাদক ব্যবসা বন্ধসহ মাদক বিক্রেতাদের উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামিনুল হক জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান