সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত


মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। মানব পাচার একটি জঘন্য অপরাধ এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এই ভয়াবহ সামাজিক সমস্যাকে কার্যকরভাবে মোকাবিলা করার লক্ষ্যে সাতক্ষীরা জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সার্ভে অফিসার মোঃ আব্দুল মজিদ। সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্প-এর অধীনে রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ সভাটি সঞ্চালনা করেন।

সভায় সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে নিয়োজিত ১৬টি এনজিও এবং সিএসও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক প্ল্যাটফর্মে সমবেত হন। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা মানব পাচার প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নেটওয়ার্কটিকে আরও সক্রিয় করার উপর জোর দেন।

বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার প্রজেক্ট অফিসার নাসরিন সুলতানা, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদ রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, এবং সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস ও শাম্মি আক্তার রিতা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন মানব পাচার প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই অপরাধ নির্মূলে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, সমাজের প্রতিটি অংশকে এগিয়ে আসতে হবে।

সভায় সিদ্ধান্ত হয় যে, এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তথ্য আদান-প্রদান করবে, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করবে এবং পাচারের শিকার ব্যক্তিদের সহযোগিতা ও আইনি সহায়তার জন্য সমন্বিত কৌশল প্রণয়ন করবে। ভবিষ্যতে নেটওয়ার্ক সভাগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

মানব পাচার রোধে সিটিএন নেটওয়ার্কের ১৬টি এনজিও’র সমঝোতা স্বাক্ষর নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ঐক্যবদ্ধ এই নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগ পাচারকারীদের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবে। এই সহযোগিতা মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের এই সমন্বয় সভাটি একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাতক্ষীরা জেলায় মানব পাচার বিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ